সারা বাংলা

আপনার এলাকায় লেবুর ভরি কত!

ঢাকার বাজারে ভালো মানের এক হালি লেবু ১০০-১২০ টাকায় বিক্রি

তাজা খবর: শুরু হয়েছে পবিত্র রমজান মাস। বিগত বছরগুলোর মতোই এবছরও রমজান আসতেই বাড়তে শুরু করেছে বিভিন্ন নিত্যপণ্যের দাম। বাড়তি দামের তালিকা রয়েছে বেগুন, শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা মরিচ, খেজুর, ব্রয়লার মুরগি ও মাছ। তবে সবকিছু ছাড়িয়ে আলোচনায় লেবুর দাম। রাজধানী ঢাকার বাজারে ভালো মানের এক হালি লেবু ১০০-১২০ টাকায় বিক্রি হচ্ছে। ঢাকার বাইরেও স্বাভাবিকের তুলনায় লেবুর দাম হঠাৎই বেড়েছে বহুগুণে।

এ অবস্থায় অনেকেই লেবুকে স্বর্ণের সঙ্গে তুলনা করছেন। সাধারণত লেবু হালিতে বিক্রি হলেও অনেকেই রসিকতা করে এটিকে স্বর্ণ পরিমাপের একক “ভরি” হিসেবে কেনাবেচার কথা বলছেন। যা সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল ট্রেন্ডে পরিণত হয়েছে।

“আপনার এলাকায় লেবুর ভরি কত” এমন প্রশ্নবোধক পোস্টে রসিকতায় মেতেছেন নেটিজেনরা। তবে, রসিকতা করলেও বাজারে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার দাবি সবার।

এদিকে, হঠাৎ লেবুসহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাওয়ার প্রসঙ্গে বিক্রেতারা বলছেন, রোজার শুরুর দিকে বেশ কিছু পণ্যের চাহিদা বাড়ে। চাহিদার বিপরীতে পর্যাপ্ত সরবরাহ না থাকায় এসব পণ্যের দাম বেড়েছে। এই সুযোগে কেউ কেউ অতিরিক্ত দামও রাখছেন বলেও স্বীকার করছেন তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button