সারা বাংলা

কেন্দ্রীয় শহীদ মিনারে গুলি-ছুরিকাঘাতে যুবক খুন

শহীদ মিনারের ওপরে পূর্ব শত্রুতার জের ধরে তিন/চার জন যুবক তাকে লক্ষ্য করে মাথায় গুলি করে

তাজা খবর: রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গুলি করে ও কুপিয়ে এক যুবককে হত্যা করেছে সন্ত্রাসীরা। রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীর সামনে এ ঘটনা ঘটে।

‎নিহত মো. রাকিব শিববাড়ি স্টাফ কোয়ার্টারের খোকন মিয়ার ছেলে।

‎গুলি করার পর আহত অবস্থায় রাকিবকে কয়েকজন প্রত্যক্ষদর্শী হাসপাতালে নিয়ে যান। তাদের মধ্যে মো. ঈশান নামে একজন জানান, শহীদ মিনারের ওপরে পূর্ব শত্রুতার জের ধরে তিন/চার জন যুবক তাকে লক্ষ্য করে মাথায় গুলি করে ও পেটের ডান পাশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যখম করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে ওয়ান স্টফ ইমারজেন্সি সেন্টার ভর্তি করা হয়। পরে সেখানে তিনি মারা যান।

‎ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, শহীদ মিনারের উপর থেকে গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে আহত এক যুবক মেডিকেলে এসেছে। তার মাথায় গুলিবিদ্ধ ও ডান পেটে ছুরিকাঘাত রয়েছে। চিকিৎসক জানিয়েছে হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button