আশুলিয়া থেকে নিখোঁজের ৫ মাসের বেশি সময়েও সন্ধান মেলেনি কুশলের
চিত্র নায়িকা নাসিমা খানের ছোট ছেলে নাবিল নাছির রহমান কুশল
তাজা খবর: ঢাকা জেলার সাভারের আশুলিয়া থেকে নিখোঁজের ৫ মাসের বেশি সময় পার হয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি ষাট দশকের চিত্র নায়িকা নাসিমা খানের ছোট ছেলে নাবিল নাছির রহমান কুশল। চলতি বছরের ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের নিরিবিলি এলাকা থেকে তিনি নিখোঁজ হন।
বুধবার (৫ আগস্ট) দুপুরে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা পুলিশ নাসিমা খানের বাসা পরিদর্শন করেন।
এদিকে, নিখোঁজের এত দিন পরেও তার কোন হদিস না পেয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবার। গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় তিনি বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোন সন্ধান মেলেনি। সেদিন তার ব্যবহৃত ২টি মোবাইল ফোনও বাসায় রেখে যান। পরে সেই দিন থেকে আর বাসায় ফিরে আসেনি। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম জানান, চিত্র নায়িকার নিখোঁজ ছেলে নাবিল নাছির রহমান কুশলকে উদ্ধারে কাজ করছে গোয়েন্দা পুলিশ।
উল্লেখ্য, চিত্র নায়িকা নাসিমা খান ও তার ছোট ছেলে নাবিল নাছির রহমান কুশল ও কাজের ছেলে মেয়েসহ মোট ৪ জন স্বপ্ন বিলাশ-এর নিজ ফ্ল্যাটে বসবাস করে আসছিলেন। বড় ছেলে শাবাব নাসিম রহমান যুক্তরাষ্ট্রে বসবাস করলেও ছোট ছেলে কুশল কোনো কাজ না করলেও সুখেই চলছিল তার সংসার।



