সারা বাংলা

সাভারের আশুলিয়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে মিলল ভ্যান চালকের ক্ষতবিক্ষত মরদেহ

এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৮১ নাম্বার পিলার নিচ থেকে ওই যুবককের মরদেহ উদ্ধার

তাজা খবর: ঢাকা জেলার সাভারের আশুলিয়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচ থেকে সুজন হাওলাদার (৩৩) নামে এক ভ্যান চালকের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১০ আগস্ট) বিকেলে সাভারের আশুলিয়ার এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৮১ নাম্বার পিলার নিচ থেকে ওই যুবককের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুজন হাওলাদার ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার বাসিন্দা। তিনি পেশায় ভ্যান চালক ছিলেন।

পুলিশ জানায়, শনিবার (৮ আগস্ট) রাতে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে নিখোঁজ হয়। পরে আজ বিকেলে আশুলিয়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৮১ নাম্বার পিলারের নিচে ওই যুবকের ক্ষতবিক্ষত মরদেহ পথচারীরা দেখতে পান। এরপরে পথচারীরা আশুলিয়া থানা পুলিশেকে খবর দেন।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে, তা ময়নাতদন্তের মাধ্যমে জানা যাবে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকলে কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button