সারা বাংলা

সাভারে গুঞ্জে ইউনাইটেডের রুফটপ সোলার পিভি প্রকল্পের উদ্বোধন

বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ইউনাইটেড গ্রুপ ও জাপানের বিশ্বখ্যাত গুঞ্জে করপোরেশনের যৌথ উদ্যোগে এই নবায়নযোগ্য শক্তি প্রকল্প

তাজা খবর: ঢাকার সাভারে অবস্থিত ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) নিজস্ব কারখানায় ৪২৪ কিলোওয়াট পিক ক্ষমতার একটি রুফটপ সোলার পিভি প্রকল্পের সফল নির্মাণকাজ সম্পন্ন ও আনুষ্ঠানিকভাবে চালু করেছে গুঞ্জে ইউনাইটেড লিমিটেড।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে ডিইপিজেড-এ অবস্থিত কারখানার ভবনের ছাদে আয়োজিত এক অনুষ্ঠানে সোলার পিভি প্রকল্পটির উদ্বোধন করা হয়। বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ইউনাইটেড গ্রুপ ও জাপানের বিশ্বখ্যাত গুঞ্জে করপোরেশনের যৌথ উদ্যোগে এই নবায়নযোগ্য শক্তি প্রকল্প বাস্তবায়িত হয়।

প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানায়, শিল্পখাতে সবুজ ও টেকসই জ্বালানির ব্যবহার প্রসারে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। মোট ৭২২টি উচ্চক্ষমতাসম্পন্ন আধুনিক সোলার প্যানেল নিয়ে গঠিত এই প্রকল্পটি সফলভাবে চালু হওয়ায় তা এখন কারখানার প্রাত্যহিক প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন করছে।

উদ্বোধনী বক্তব্যে কর্মকর্তারা আরও বলেন, অতিরিক্ত কোনো জমি ব্যবহার না করে কারখানার অব্যবহৃত ছাদকে কাজে লাগিয়ে পরিবেশবান্ধব শক্তি উৎপাদনের মাধ্যমে শিল্পক্ষেত্রে গ্রিন এনার্জি বা নবায়নযোগ্য শক্তি ব্যবহারের এক চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছে এই সৌর প্রকল্প।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button