অপরাধ ও দুর্নীতি

সাভারে মাদ্রাসাছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে অধ্যক্ষ আটক

পুলিশের দাবি, প্রাথমিকভাবে শ্লীলতাহানির অভিযোগের সত্যতা পাওয়ার পর তাকে আটক

তাজা খবর: ঢাকার সাভারে ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে একটি মাদ্রাসার অধ্যক্ষকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে সাভার পৌর এলাকার কামাল গার্মেন্টস রোডের সবুজবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক গাজী এইচ এম রবিউল আউয়াল হেরার আলো মডেল মাদ্রাসার অধ্যক্ষ

পুলিশের ভাষ্য, গত এক সপ্তাহ ধরে মাদ্রাসার পঞ্চম শ্রেণির ওই শিক্ষার্থীকে অধ্যক্ষ শ্লীলতাহানি করে আসছিলেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার বিষয়টি পরিবারের সদস্যদের জানায় ওই শিক্ষার্থী। পরে পরিবারের পক্ষ থেকে সাভার মডেল থানায় খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অধ্যক্ষকে আটক করে। পুলিশের দাবি, প্রাথমিকভাবে শ্লীলতাহানির অভিযোগের সত্যতা পাওয়ার পর তাকে আটক করা হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, আটক অধ্যক্ষ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তাকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button