আন্তর্জাতিক

‘ঢাকার বার্তা’ নিয়ে দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী

আজ দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন দীনেশ ত্রিবেদী

তাজা খবর: হঠাৎ করেই দিল্লি গেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (৫ অক্টোবর) রাতে তিনি দিল্লির উদ্দেশে রওনা হন। দুই দেশের কূটনৈতিক সুত্র বলছে, দিল্লিতে আজ দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন দীনেশ ত্রিবেদী। তবে সাক্ষাতের বিষয়বস্ত নিয়ে সঠিক কিছু জানা যায়নি।

কূটনৈতিক সূত্র বলছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকার বার্তা সরাসরি প্রধানমন্ত্রীকে অবহিত করতে পারেন তিনি। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে ঢাকার শর্ত নিয়েও আলোচনা করতে পারেন।

বেশ কিছুদিন ধরেই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দ্বিতীয় দফায় আলোচনা চলছে। এর আগে আলোচনা শুরু হলেও দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন ঘিরে তা থেমে যায়। এরপর ঢাকার পক্ষ থেকে সফরের জন্য ‘অনুকূল পরিবেশ’ তৈরির আহ্বান জানানো হয়। বলা হয়, সেরকম পরিবেশ হলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন। তবে কবে করবেন সেটি চূড়ান্ত হয়নি।

এদিকে গত কয়েকদিন ধরেই নভেম্বরের শেষে তারেক রহমানের ভারত সফরের আলোচনা চলছে। তবে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমে নভেম্বরের সফর নিয়ে সংবাদ প্রকাশ করলেও গতকাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে দ্বিপক্ষীয় সফরে ভারত যাবেন।

চলতি বছর প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, ‘ঢাকা চায় অনুকূল পরিবেশে এবং যথাযথ দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমে এই সফর হোক।’ তবে কোনও নির্দিষ্ট সময়সীমার কথা জানাননি তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘শুধু একটি ফোনকলে কোনও সমস্যার সমাধান হয় না। আমরা আলোচনা করছি এবং বিষয়গুলো ইতিবাচকভাবে এগোচ্ছে।’

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর প্রশংসা করে হুমায়ুন কবির বলেন, ‘তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। ঢাকা আশা করে, নয়াদিল্লি তার [ত্রিবেদীর] মূল্যায়নকে যথাযথ গুরুত্ব দেবে।’

হুমায়ুন কবির বলেন, ‘এখানে ভারতীয় হাইকমিশনার ভালো কাজ করছেন; তিনি চেষ্টা করছেন।’

তিনি বলেন, ‘আশা করি, নয়াদিল্লি তার [ত্রিবেদীর] প্রতি এবং বাংলাদেশে বর্তমান পরিস্থিতি নিয়ে তার দেওয়া মতামত ও বিশ্লেষণের প্রতি ইতিবাচক মনোভাব দেখাবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button