সারা বাংলা

দেশবাসীকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন সাভারের মেয়র প্রার্থী খোরশেদ আলম

দুর্গোৎসবের এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হোক

তাজা খবর: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশবাসীসহ সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলার সাভার পৌরসভার মেয়র প্রার্থী এবং ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মো. খোরশেদ আলম।

শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে দেশজুড়ে আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি হয়। দুর্গোৎসবের এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে।

তিনি আরও বলেন, শারদীয় দুর্গোৎসব সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ। উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি মানুষের ঘরে ঘরে। পাশাপাশি দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button