আন্তর্জাতিক

ইতালি থেকে যুদ্ধবিমান আনার পথে বড় অগ্রগতি

বাংলাদেশ বিমানবাহিনীর সম্মুখ সারিতে যু্দ্ধে অংশগ্রহণকারী অত্যাধুনিক মাল্টিরোল

তাজা খবর: বাংলাদেশ বিমানবাহিনী এবং ইতালির প্রতিরক্ষা ও এয়ারোস্পেস কোম্পানি লিওনার্দো এসপিএ-এর মধ্যে একটি লেটার অব ইনটেন্ট (এলওআই) সই হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় বিমানবাহিনীর সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এইচ. ই. আন্তোনিও আলেসান্দ্রো।

অনুষ্ঠানে প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগসহ বাংলাদেশ ও ইতালির সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর সম্মুখ সারিতে যু্দ্ধে অংশগ্রহণকারী অত্যাধুনিক মাল্টিরোল কম্বাট এয়ারক্রাফটের অংশ হিসেবে এই লেটার অব ইনটেন্টের আওতায় লিওনার্দো এসপিএ বাংলাদেশ বিমানবাহিনীকে ইউরো ফাইটার টাইফুন যুদ্ধবিমান সরবরাহ করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button