সারা বাংলা

অনলাইনে প্রচারণা চললেও আচরণ বিধি ভঙ্গ হবে না: ইসি সানাউল্লাহ

ভোট পযবেক্ষণে ড্রোন, বডি ওর্ন ক্যামেরা থাকছে

তাজা খবর: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অনলাইনে প্রচারণা চলতে পারে। এতে আচরণ বিধি ভঙ্গ হবে না।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ২৯৯ আসনে ভোট হবে। একটি আসনে ভোট স্থগিত। সাড়ে চারটার পর কেন্দ্রের চৌহদ্দির মধ্যে ভোটার থাকলে তাদেরও ভোট নেয়া হবে।

তিনি বলেন, এবার নির্বাচনে ২ হাজার ২৮ জন প্রার্থী অংশ নিচ্ছেন এরমধ্যে নারী প্রার্থী রয়েছে ৮১ জন। মোট ৪২ হাজার ৬৫৯ কেন্দ্রে স্বশরীরে ভোট অনুষ্ঠিত হবে। এর আনুমানিক ৫০ শতাংশ সাধারণ ও বাকি ৫০ শতাংশ গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ কেন্দ্র। মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখের বেশি।

এ ইসি আরও বলেন, পোস্টাল ভোট আজ সকাল পর্যন্ত ৭ লাখ ৩০ হাজার পৌঁছেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আছে ৯ লাখ ৫৮ হাজার। নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিউটি ২ হাজার ১০০ জন। ৯৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট।

তিনি আরও বলেন, ভোট পযবেক্ষণে ড্রোন, বডি ওর্ন ক্যামেরা থাকছে। নজরদারি নিশ্চিতে ৯০ ভাগের বেশি কেন্দ্রে সিসি ক্যামেরা আছে। পোলিং অফিসার থাকবে ৫ লক্ষাধিক। পোলিং সেন্টারে ব্যালট পেপার ও নির্বাচনী সামগ্রী কাল থেকে বিতরণ শুরু হবে, সন্ধ্যা নাগাদ কেন্দ্রে চলে যাবে। বডি ওর্ন ক্যামেরার ফিড ইসির কাছে থাকবে। যেখানে ইসির ক্রিটিকাল সিদ্ধান্ত নিতে হবে সেখানে এই ফিড প্রয়োজন হবে।

ভোটে দিনের কথা উল্লেখ করে তিনি বলেন, ভোটের দিন ব্রিফিং হবে মোট চারবার। ভোটারও গোপন কক্ষে মোবাইল ব্যবহার করতে পারবেন না। সংসদীয় আসন ও গণভোটের ফলাফল একসাথে গণনা হবে। বেশিরভাগ ফলাফল রাতেই পাওয়া যাবে। পুরো দেশের ভোটের উপর মেজরিটির ভিত্তিতে গণভোটের ফলাফল দেওয়া হবে। ভোটার টার্নআউট ভাল হবে।

তিনি আরও বলেন, ভোটার টার্নআউট ভাল হবে। অনলাইনে প্রচারণা চলতে পারে, তাতে আচরণবিধি ভঙ্গ হবে না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফলাফলের জন্য তাড়াহুড়ো করা যাবে না। প্রবাসী পোস্টাল ব্যালটে শতাধিক প্রতীক থাকবে। এতে গণনায় একটু বেশি সময় লাগবে। কালো টাকার ছড়াছড়ির ব্যাপারে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) আমরা সতর্ক নজর রাখতে বলেছি।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button