সারা বাংলা

ঈদযাত্রায় বড় কোনও চ্যালেঞ্জ নেই, সেবা নিশ্চিতে নির্দেশ দেওয়া হয়েছে: সড়কমন্ত্রী

শ্রমিকদের কারণেই আমাদের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে

তাজা খবর: এবারের ঈদযাত্রায় নিরাপত্তা বিঘ্নিত করার মতো বড় কোনও চ্যালেঞ্জ নেই বলে জানিয়েছেন সড়ক, নৌপরিবহন এবং সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, “যাত্রীদের সেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।”

সোমবার (১৬ মার্চ) রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। নৌপরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

মন্ত্রী বলেন, “ঈদযাত্রায় যাত্রীদের সেবা দিতে হবে। আমরা চাই তারা যেন নির্বিঘ্নে ও স্বস্তিতে বাড়ি ফিরতে পারেন। সেই লক্ষ্যেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবারের ঈদযাত্রায় নিরাপত্তা বিঘ্নের মতো বড় কোনও চ্যালেঞ্জ নেই। তারপরও সতর্ক থাকবো, যাতে যাত্রীসেবার মান বজায় থাকে।”

পরিদর্শনকালে মন্ত্রী লঞ্চ টার্মিনালের বিভিন্ন গেট, যাত্রীসেবা কেন্দ্র ও ব্যবস্থাপনা ঘুরে দেখেন এবং ঈদে বাড়ি ফেরা লোকজনের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন রবিউল আলম। এ সময় তার সঙ্গে প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ও হাবিবুর রশিদ, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে মন্ত্রী ঘাট শ্রমিকদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। এ সময় তিনি তাদের উদ্দেশে বলেন, “শ্রমিকদের কারণেই আমাদের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আপনারা ঈদযাত্রায় ঘাট ব্যবহার করা যাত্রীদের সহযোগিতা করবেন। মানবিক ও দায়িত্বশীল আচরণ করলে যাত্রীরাও আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। কোনও যাত্রী যেন হয়রানির শিকার না হন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button