সারা বাংলা

খাল দখল ও অবৈধ স্থাপনা উচ্ছেদে কড়া হুঁশিয়ারি ববি হাজ্জাজের

কোনো রাজনৈতিক প্রভাবকে প্রশ্রয় দেয়া হবে না

তাজা খবর: খাল দখল এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের ক্ষেত্রে কোনো ধরনের দলীয় পরিচয় বা রাজনৈতিক প্রভাবকে প্রশ্রয় দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এখন শুধুমাত্র জনগণের রাজনীতি হবে। তাই কোনো রাজনৈতিক প্রভাবকে প্রশ্রয় দেয়া হবে না।

শনিবার (১৪ মার্চ) বিকেলে রামচন্দ্রপুর ও কল্যাণপুর খাল খনন ও পুনরুদ্ধার কর্মসূচি পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি খালের বর্তমান অবস্থা পরিদর্শন করেন এবং উদ্ধার কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। রাজধানীর শেখেরটেকের রামচন্দ্রপুর খাল ও কল্যাণপুর সুইচ গেট এলাকায় ‘ফুটস্টেপস বাংলাদেশ’-এর উদ্যোগে এই পুনরুদ্ধার কার্যক্রমের আয়োজন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button