সারা বাংলা
জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন
প্রধান বিচারপতি বীর শহীদদের স্মরণে এক মিনিট নিরাবতা পালন করেন
তাজা খবর: জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নব-নিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রবিবার দুপুর সাড়ে ৩ টার দিকে অন্যান্য বিচারপতিদের সঙ্গে নিয়ে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় সফরসঙ্গী হিসাবে আরো উপস্থিত ছিলেন বিচারপতি রেজাউল হক, ফারাহ মাহবুব, এসএম এমদাদুল হক।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান বিচারপতি বীর শহীদদের স্মরণে এক মিনিট নিরাবতা পালন করেন। পরে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
শ্রদ্ধা নিবেদনের সময় জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার খান আনু প্রমুখ।



