রাজনীতি

ঢাকা জেলার পাঁচটি আসনেই বিএনপি বিজয়ী

গভীর রাতে ঢাকার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রেজাউল করিম এ ফলাফল ঘোষণা করেন

তাজা খবর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার অন্তর্গত পাঁচটি আসনেই বিএনপির মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে ঢাকার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রেজাউল করিম এ ফলাফল ঘোষণা করেন।

ঢাকা-১ (দোহার ও নবাবগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার আবু আশফাক এক লাখ ৭৩ হাজার ৭৮১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থী মো. নজরুল ইসলাম এক লাখ ১২ হাজার ৬২২ ভোট পেয়েছেন।

ঢাকা-২ (কেরানীগঞ্জ ও সাভারে কয়েকটি ইউনিয়ন) আসনে ধানের শীষের প্রার্থী মো. আমানউল্লাহ আমান এক লাখ ৬৩ হাজার ৭৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কর্নেল (অব.) আব্দুল হক ৮০ হাজার ৫৩ ভোট পেয়েছেন।

ঢাকা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৯৮ হাজার ৭৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত মনোনীত প্রার্থী মো. শাহীনুর ইসলাম পেয়েছেন ৮২ হাজার ২৩২ ভোট।

ঢাকা-১৯ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন এক লাখ ৯০ হাজার ৯৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী দিলশানা পারুল এক লাখ ২৫ হাজার ২৮৩ ভোট পেয়েছেন।

ঢাকা-২০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. তমিজ উদ্দিন এক লাখ ৬২ হাজার ৫০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকের প্রার্থী নাবিলা তাসনিম ৫৭ হাজার ৭৮৭ ভোট পেয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button