সারা বাংলা

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: নিশ্ছিদ্র নিরাপত্তায় রাজধানী

অলি-গলি থেকে শুরু করে প্রধান সড়কগুলোতে এ টহল জোরদার

তাজা খবর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বিঘ্ন করতে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেকপোস্ট, বিশেষ রোবাস্ট পেট্রোলিং, ফুট পেট্রোলিংয়ের মাধ্যমে নিরাপত্তা দিচ্ছে।

বিজিবির ৯টি এপিসি ও তিনটি পিকআপের মাধ্যমে পুরো রাজধানীতেই বিশেষ রোবাস্ট পেট্রোলিং করছে। অলি-গলি থেকে শুরু করে প্রধান সড়কগুলোতে এ টহল জোরদার করা হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে চেকপোস্ট, ফুট ও মোবাইল পেট্রোলিং করা হচ্ছে। সন্দেহভাজনদের দেখা মাত্র তল্লাশি চলছে। পিকআপের মাধ্যমে তল্লাশি করা হচ্ছে

ডিএমপির পক্ষ থেকেও চেকপোস্ট বসানো হয়েছে। ২৬ হাজার সদস্য কাজ করছে মাঠে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেলের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, কোনও ধরনের হামলা ও নিরাপত্তার ঝুঁকি নেই। তার পরেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ভোটারদের আশ্বস্ত করে ডিএমপির এই কর্মকর্তা বলেন, ‘আপনারা নিশ্চিন্তে, নির্ভয়ে এবং নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে মৌলিক অধিকার প্রয়োগ করতে পারবেন। পুলিশ আপনাদের পাশেই রয়েছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button