সারা বাংলা

দুনিয়ার সব দেশে ‘বিমান’ নাই: ড. খলিলুর রহমান

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক

তাজা খবর: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, বিমান বাংলাদেশের পরিচালনা পরিষদের সদস্য ড. খলিলুর রহমান বলেছেন, ‘দুনিয়ার সব দেশে বিমান নাই’। রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পরিষদে পরিচালক হওয়ার বিধান সম্পর্কে জানতে চাইলে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। সোমবার (২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠক সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় হাঁটতে হাঁটতেই সাংবাদিকদের দুটি প্রশ্নের উত্তর দেন নিরাপত্তা উপদেষ্টা।

চীন ও জাপানের সঙ্গে সামরিক চুক্তি হচ্ছে প্রসঙ্গে খলিলুর রহমান বলেন, ‘এটি চলমান প্রক্রিয়া।’

পরবর্তী সরকার যদি এসব চুক্তি বাস্তবায়ন না করে সেক্ষেত্রে কী হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি হাইপোথেটিক্যাল প্রশ্ন।’

এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পরিষদের পরিচালক হওয়ার বিধান আছে কিনা, জানতে চাইলে তিনি গাড়িতে উঠে বসার পর ‘দুনিয়ার সব দেশে বিমান নাই’ বলে উল্লেখ করেন।

প্রসঙ্গত, গত ১৪ জানুয়ারি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদে পরিবর্তন আনা হয়। পরিচালক পদে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা বিষয়ক হাইরিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান (উপদেষ্টা পদমর্যাদা), ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদকে নিয়োগ দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button