সারা বাংলা

দেশে জরাজীর্ণ ও দায়বদ্ধহীন সাংবাদিকতা চলছে: শেখ রবিউল

মত প্রকাশের স্বাধীনতা সীমাহীন না-- এটা সত্য

তাজা খবর: রাষ্ট্রের প্রতি সাংবাদিকদের দায়বদ্ধতা রয়েছে জানিয়ে সড়ক পরিবহন ও যোগাযোগমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বর্তমানে দেশে জরাজীর্ণ সাংবাদিকতা চলছে। কিন্তু সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা এ পেশায় এলে এমন দৈন্য দশা থাকতো না

শুক্রবার (৮ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি অডিটোরিয়ামে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা যোগাযোগ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন বিভাগের সাবেক শিক্ষার্থী যোগাযোগমন্ত্রী শেখ রবিউল আলম।

এসময় মন্ত্রী বলেন, একজন রাজনীতিবিদ হিসেবে আমি যে সাংবাদিকতা দেখি– তাতে বর্তমানে দেশে জরাজীর্ণ ও দায়বদ্ধহীন সাংবাদিকতা চলছে। কিন্তু সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা যদি সাংবাদিকতায় আসতেন, তবে সাংবাদিকতার যে দৈন্য দশা চলছে– সেটা থাকতো না।

‘মত প্রকাশের স্বাধীনতা সীমাহীন না– এটা সত্য। তবে সীমা কতটুকু? কাউকে না কাউকে তো সীমা নির্ধারণ করতে হবে’, যোগ করেন শেখ রবিউল আলম।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, দেশে গত সাড়ে ৫ বছর নিয়মিত হামের টিকা না দেয়ায় অনেক শিশু মারা গেছে। হামে যখন টালমাটাল পরিস্থিতি, তখন সরকার বিদেশ থেকে টিকা এনে এপ্রিল মাসে টিকা প্রদান কার্যক্রম শুরু করে। শুরুতে যেসব এলাকার পরিস্থিতি অত্যন্ত নাজুক, সেসব এলাকায় টিকা দেয়া হয়েছে।

যোগাযোগ উৎসবের শেষাংশে বিভাগের সাবেক-বর্তমান শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button