আন্তর্জাতিক

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের যা আলোচনা হলো

ভারত-বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক ও যোগাযোগ সম্পর্ক জোরদার

তাজা খবর: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (৬ এপ্রিল) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই সাক্ষাৎ হয়।

সাক্ষাৎ অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ভারতীয় হাইকমিশন জানিয়েছে, দু’দেশের জাতীয় উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার সঙ্গে সমুন্নত রেখে একাধিক ক্ষেত্রে জনকেন্দ্রিক সহযোগিতার ওপর জোর দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে।

আলোচনায় জনস্বাস্থ্য, আর্থিক অন্তর্ভুক্তিকরণ, নারীর ক্ষমতায়ন, গ্রামোন্নয়ন, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ, সহজে ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ, প্রযুক্তিগত অংশীদারত্ব এবং বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

সাক্ষাৎকালে হাইকমিশনার জোর দিয়ে বলেন, “ভারত-বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক ও যোগাযোগ সম্পর্ক জোরদার করে এবং সাংস্কৃতিক ও মানুষে মানুষে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে ভৌগোলিক নৈকট্যকে নতুন সুযোগে রূপান্তরিত করতে হবে।”

হাইকমিশনার পারস্পরিক স্বার্থ ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী উপায়ে বাংলাদেশের সরকার এবং জনগণের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহের কথা জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button