শিক্ষা ও সংস্কৃতি

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে দেশসেরা জাবি

টাইমস হায়ার এডুকেশনের ওয়েবসাইটে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চারটি বিশ্ববিদ্যালয় ৮০১-১০০০ ব্যান্ডে স্থান পেয়েছে

তাজা খবর: টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং-২০২৭ এ বাংলাদেশের শীর্ষে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) টাইমস হায়ার এডুকেশনের ওয়েবসাইটে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চারটি বিশ্ববিদ্যালয় ৮০১-১০০০ ব্যান্ডে স্থান পেয়েছে। যার মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে রয়েছে শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

অন্যান্য বিশ্ববিদ্যালয় গুলো হলো আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)।

এ অর্জনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে দেশসেরা বিশ্ববিদ্যালয়ের গৌরব অর্জন করা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মান ও গৌরবের বিষয়। এ অর্জনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও সুনাম বৃদ্ধি পেয়েছে।

উপাচার্য আশা প্রকাশ করেন, আগামীতে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে। শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রশাসন ইতোমধ্যে গবেষণা খাতে এবং আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশের ক্ষেত্রে আর্থিক প্রণোদনা বৃদ্ধি করেছে। গবেষণা খাতে প্রণোদনার এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, টিচিং, রিসার্চ, এনভায়রনমেন্ট, রিসার্চ কোয়ালিটি, ইন্ডাস্ট্রি এবং ইন্টারন্যাশনাল আউটলুক— এই পাঁচটি সূচকের ভিত্তিতে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং প্রকাশ করে টাইমস হায়ার এডুকেশন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button