আন্তর্জাতিক

বৈঠকে বসতে পারেন ট্রাম্প-পুতিন-শি জিংপিং

সম্মেলনটি তিন নেতার সম্ভাব্য বৈঠকের জন্য কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ মঞ্চ

তাজা খবর: বিশ্ব রাজনীতির তিন প্রভাবশালী নেতা—যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং—একই টেবিলে বসতে পারেন। আগামী নভেম্বরে চীনের শেনঝেনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে তিন নেতার ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ ভেস্তি জানিয়েছেন, কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত বৈঠকে পুতিন ও শি এই সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন।

তিনি বলেন, ‘শি জিনপিং উল্লেখ করেছেন যে এপেক সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প উপস্থিত থাকবেন এবং ভ্লাদিমির পুতিনও সম্ভবত আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেবেন। আর সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে, সম্মেলনের ফাঁকে তাদের তিনজনের মধ্যে একটি বৈঠকের আয়োজন করা যেতে পারে।’

আগামী ১৮ ও ১৯ নভেম্বর চীনের শেনঝেনে এপেক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন—তিন দেশই এই ২১ সদস্যের অর্থনৈতিক ফোরামের সদস্য। ফলে সম্মেলনটি তিন নেতার সম্ভাব্য বৈঠকের জন্য কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠতে পারে।

তবে ট্রাম্পের এপেক সম্মেলনে অংশগ্রহণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি হোয়াইট হাউস।

মার্কিন প্রেসিডেন্টের মুখপাত্র আনা কেলি বলেছেন, ট্রাম্পের এপেক সম্মেলনে নিয়ে এ মুহূর্তে কোনো ঘোষণা নেই।

প্রসঙ্গত, এমন বৈঠক হলে তা বর্তমান বৈশ্বিক ভূরাজনীতিতে তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য ও কৌশলগত বিরোধ এবং আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যুতে তিন দেশের অবস্থান পরস্পরের থেকে অনেকটাই ভিন্ন।

একই সঙ্গে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে সাম্প্রতিক সময়ে উচ্চপর্যায়ের যোগাযোগ বাড়লেও বাণিজ্য ও কৌশলগত বিভিন্ন বিষয়ে টানাপোড়েন রয়ে গেছে।

সূত্র: আনাদোলু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button