রাজনীতি

যমুনায় সপরিবারে তারেক রহমানের দুই ঘণ্টা

মুহাম্মদ ইউনূস প্রথমবার তারেক রহমানের সঙ্গে একান্তে বৈঠক

তাজা খবর: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও ছিলেন। প্রায় দুই ঘণ্টা অবস্থান শেষে যমুনা থেকে বের হয়ে গুলশানের বাসার উদ্দেশে রওনা হন তারেক রহমান।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান তারেক রহমান। এর আগে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানের বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হয়ে বাসভবনে যান তারেক রহমান। পরে ৬টা ৫২ মিনিটে বাসা থেকে বেরিয়ে ‘সবার আগে বাংলাদেশ’বাসে করে যমুনার উদ্দেশে রওনা হন। বৈঠক শেষে তিনি রাত ৯টা ১২ মিনিটের দিকে যমুনা থেকে বের হয়ে বাসার উদ্দেশে রওনা হন।

বিএনপি চেয়ারম্যান হিসেবে তারেক রহমান এবারই প্রথম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন।

যুক্তরাজ্যের লন্ডন সফরকালে গত বছরের ১৩ জুন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রথমবার তারেক রহমানের সঙ্গে একান্তে বৈঠক করেন। তখন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। লন্ডনের ডরচেস্টার হোটেলে দুজনের সেই বৈঠকের পর উভয় পক্ষ থেকে যৌথ বিবৃতি দেওয়া হয়।

যুক্তরাজ্যে ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। গত ৩০ ডিসেম্বর তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। এর ১০ দিনের মাথায় ৯ জানুয়ারি বিএনপি চেয়ারম্যান হন তারেক রহমান। বিএনপির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে দলের সর্বোচ্চ পদে দায়িত্ব দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button