রাজনীতি

রাজনীতি কেবলই ক্ষমতা ভোগ করার একটা প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী

সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনের সামাজিক তৎপরতাকে অব্যাহত রাখতে হবে

তাজা খবর: রাজনীতি কেবলই ক্ষমতা ভোগ করার একটা প্রক্রিয়া নয়, বরং এটি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে​প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, ‘সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনের সামাজিক তৎপরতাকে অব্যাহত রাখতে হবে। প্রমাণ করতে হবে রাজনীতি কেবলই ক্ষমতা ভোগ করার একটা প্রক্রিয়া নয়। যে রাজনৈতিক দল ক্ষমতায় যায় বা যেতে চায়, তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়েই তা প্রমাণ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান সেটা প্রমাণ করেছেন।’

বক্তব্য শেষে মন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন। একই সাথে তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের এ ধরনের ইতিবাচক সামাজিক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

পরবর্তীতে প্রধানমন্ত্রীর বরিশাল সফরকে ঘিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর বরিশাল সফর মূলত বৃক্ষরোপণকে কেন্দ্র করেই। তবে সফরকালে প্রধানমন্ত্রী দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এবং দক্ষিণাঞ্চলের জনপ্রতিনিধিদের সাথে এ অঞ্চলের সার্বিক উন্নয়ন নিয়ে বিশেষ আলোচনা করবেন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। এছাড়াও সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ।

এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button