সারা বাংলা

সংবাদপত্রের ‘কালো আইন’ সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বিগত ১৭ বছরে প্রণীত ও প্রয়োগ করা বিভিন্ন আইন পর্যালোচনা করা হচ্ছে

তাজা খবর: সংবাদপত্র ও গণমাধ্যমের ওপর গত ১৭ বছরে আরোপিত বিভিন্ন ‘কালো আইন’ পর্যালোচনা করে সংস্কারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব আইন সংশোধনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আতিকুর রহমান রুমন বলেন, সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বিগত ১৭ বছরে প্রণীত ও প্রয়োগ করা বিভিন্ন আইন পর্যালোচনা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, যেসব আইনে সংস্কারের প্রয়োজন রয়েছে, সেগুলো সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দায়িত্ব গ্রহণ করে। সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button