সারা বাংলা

সংসদে নিজ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন

তাজা খবর: সংসদ ভবন পরিদর্শনে আসা নিজ শিক্ষা প্রতিষ্ঠান রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কার্যক্রম পরিদর্শনে আসে কলেজটির প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী। ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির এসব শিক্ষার্থী সংসদ ভবনের শপথ কক্ষে বসে অধিবেশন কার্যক্রম, স্থাপত্যশৈলী ও আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা পায়।

এ সময় সংসদ পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুভেচ্ছা বিনিময়ের সময় প্রধানমন্ত্রী বলেন, তিনিও রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ছিলেন এবং তার ভাই আরাফাত রহমান কোকোও একই প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

পরে প্রধানমন্ত্রী শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ছবি তোলেন।

উল্লেখ্য, শিশুদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এবং আইন প্রণয়ন সম্পর্কে ধারণা দিতে শিক্ষামন্ত্রী সংসদে শিশুদের জন্য বরাদ্দ থাকা ৫০টি সিটসহ মোট ১৫০টি সিট বরাদ্দ করতে স্পিকারকে চিঠি দেন। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীরা নিয়মিত সংসদ পরিদর্শন করছে

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা যেহেতু আজ সংসদে ভাষণ দেবেন, এজন্য শিক্ষামন্ত্রীর মাধ্যমে তিনি তার প্রাক্তন কলেজ রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সংসদে আমন্ত্রণ জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button