সারা বাংলা

সংসদ প্রাঙ্গণে গাছ লাগালেন স্পিকার ও ডেপুটি স্পিকার

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ একটি আম গাছের চারা রোপণ করেন

তাজা খবর: জাতীয় সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শনিবার (১৪ মার্চ) দুপুরে সংসদ ভবনের গোলাপ বাগানে প্রথমে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ একটি আম গাছের চারা রোপণ করেন। এরপর আরেকটি আম গাছের চারা রোপণ করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

বৃক্ষরোপণের পর তারা বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো এবং মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোনাজাত করেন।

এর আগে নিজের জন্য বরাদ্দ সংসদ বাংলো পরিদর্শন করেন স্পিকার। এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, অতিরিক্ত সচিব, সার্জেন্ট-অ্যাট-আর্মসসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধন অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে স্পিকার হিসেবে শপথ গ্রহণ করেন ভোলা-৩ আসনের এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার হিসেবে শপথ নেন নেত্রকোণা-১ আসনের এমপি ব্যারিস্টার কায়সার কামাল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button