রাজনীতি

সচিবালয়ে একাধিক মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

সংশ্লিষ্ট দপ্তরগুলোর চলমান কাজ ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে তিনি খোঁজখবর নেন

তাজা খবর: রাজধানীর প্রশাসনিক কেন্দ্র সচিবালয়-এ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে তিনি সচিবালয়ে এসে ধারাবাহিকভাবে একাধিক মন্ত্রণালয়ের কার্যক্রম ঘুরে দেখেন

পরে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে প্রবেশ করেন এবং সেখানে দিনের কার্যক্রম শুরু করেন।

প্রধানমন্ত্রীর এই পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেছেন তার ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু)।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশের আগে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং গণপূর্ত মন্ত্রণালয় পরিদর্শন করেন। সংশ্লিষ্ট দপ্তরগুলোর চলমান কাজ ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে তিনি খোঁজখবর নেন বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button