সারা বাংলা

সাংবাদিকতা পেশাকে নিরাপদ করার দায়িত্ব রাষ্ট্র ও সমাজের: তথ্যমন্ত্রী

আমরা সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে শক্তিশালী করব

তাজা খবর: সাংবাদিকতা পেশাকে সম্মানজনক ও নিরাপদ করার দায়িত্ব রাষ্ট্র ও সমাজকে নিতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। শুক্রবার বগুড়াসহ রাজশাহী বিভাগের ৭ জেলার সাংবাদিক ও তাদের পরিবারের সন্তানদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শুক্রবার দুপুরে বগুড়া শহরের একটি কনভেনশন সেন্টারে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার আয়োজনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্তৃক আর্থিক অনুদান বিতরণ করেন তিনি।

এসময় ৭ জেলার ৫১ জন সাংবাদিককে ২৫ লাখ ৫০ হাজার টাকা এবং ৪৬ জন সাংবাদিকের পরিবারের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি হিসেবে ৮ লাখ ৫২ হাজার টাকার চেক দেওয়া হয়।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘…সম্মানের মধ্যে (সাথে) তার (সাংবাদিকের) পেশাকে নিশ্চিত করা এবং নিরাপদ করার দায়িত্ব রাষ্ট্র এবং সমাজকেই নিতে হবে। রাষ্ট্র এবং সমাজ সেই দায়িত্ব পালন করতে চায় তার অংশ হিসেবেই আমরা সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে শক্তিশালী করব।’

এসময় স্থানীয় সাংবাদিক নেতারা জেলায় বিটিভির আঞ্চলিক সম্প্রচার কেন্দ্র স্থাপন ও রেডিও সেন্টারকে পূর্নাঙ্গভাবে চালু করার আহবান জানান। পাশাপাশি সাংবাদিকদের প্রশিক্ষণের জন্য প্রেস ইন্সটিটিউট স্থাপন করাসহ সাংবাদিকদের কল্যাণের জন্য নানা দাবি তুলে ধরেন তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button