সারা বাংলা

সাভারে আগামী ৬ মাসে দেড় লক্ষ গাছের চারা রোপণ করা হবে: ডিসি ফরিদা খানম

তারেক রহমান আগামী ৫ বছরে দেশব্যাপী যে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছেন

তাজা খবর: ‘সবুজ ঢাকার অঙ্গীকার, আজকের বৃক্ষ, আগামীর নিঃশ্বাস’ এই স্লোগানকে সামনে রেখে সাভারে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে এ কর্মসূচীর উদ্বোধন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম।

পরে সাংবাদিকদের তিনি বলেন, আগামী ৬ মাসের মধ্যে সাভারে দেড় লক্ষ ও আগামী ৫ মাসে কেরানীগঞ্জে ১ লক্ষ গাছ লাগানোর টার্গেট দেয়া হয়েছে।

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর তারেক রহমান আগামী ৫ বছরে দেশব্যাপী যে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছেন তা বাস্তবায়নে কাজ করছেন ঢাকা জেলার প্রশাসন।

এ সময়ে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এস.আর. কবির, সাভার উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মনির হোসেন, তাইজুলসহ আরো অনেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button