সারা বাংলা

সাভারে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার

সন্ত্রাসীরা এ অবস্থান করছে-এমন অভিযোগে পুলিশ সদস্যরা বাড়িটি ঘিরে রেখেছেন

তাজা খবর: ঢাকা জেলার সাভারের তেতঁতুলঝোড়া ইউনিয়নের একটি ৪তলা বিশিষ্ট একটি ভবন ঘিরে রেখেছে সিটিটিসি ও স্থানীয় থানা পুলিশ সদস্যরা। সন্ত্রাসীরা এ অবস্থান করছে-এমন অভিযোগে পুলিশ সদস্যরা বাড়িটি ঘিরে রেখেছেন। এ সময় ওই বাড়ি থেকে ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিট এসে সেগুলো বিস্ফোরক কিনা তা নিশ্চিত করবেন

মঙ্গলবার (১১ আগস্ট) রাতে তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর এলাকার আব্দুল জলিলের মালিকানাধীন বাড়ি ঘিরে ফেলে পুলিশ। ঢাকায় আটক এক ব্যক্তির স্বীকারোক্তি মতে এ বাড়িটি ঘিরে রেখে অভিযান চলছে বলে জানা গেছে। বাড়িটির সামনে অবস্থান নিয়ে সিটিটিসি সদস্যরা ঘিরে ফেলে বলে জানিয়েছেন স্থানীয়রা।

রাত ৯ টারদিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, শ্যামপুর এলাকার জলাবদ্ধ একটি সড়ক লাগোয়া একটি ভবনের সামনে অবস্থান নিয়ে রয়েছেন সিটিটিসি সদস্যরা। তাদের সাথে বোম্ব ডিস্পোজাল ইউনিট ও স্থানীয় থানা পুলিশও রয়েছে।

সিটিটিসি সদস্যরা এ সময় নিরাপত্তাজনিত কারণ উল্লেখ করে সাংবাদিকসহ সকল সিভিলিয়ানদের বাড়িটির সামনে থেকে সরিয়ে দেয়।

এছাড়াও তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের সাথে কোন কথা বলতে রাজি হননি ঘটনাস্থলে উপস্থিত সিটিটিসি ও পুলিশের কোনো কর্মকর্তা।

সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, মঙ্গলবার রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুর এলাকার একটি বাড়ি থেকে পাঁচটি বিস্ফোরক বস্তু উদ্ধার করা হয়েছে। এছাড়াও শ্যামপুর এলাকায় আব্দুল জলিলের মালিকানাধীন এক ব্যক্তির বাড়ি ঘিরে রাখা হয়েছে। রাত ১১টায় এ রিপোর্ট লেখার সময় অভিযান চলছে বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button