অপরাধ ও দুর্নীতি

সাভারে কারখানা ভাঙচুরের মামলায় ২৩ পোশাক শ্রমিক গ্রেপ্তার

শ্রমিকরা বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে

তাজা খবর: ঢাকা জেলার সাভারে বকেয়া বেতনের দাবিতে একটি তৈরি পোশাক কারখানায় ভাঙচুরের মামলায় ২৩ জন পোশাক শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ৭ জন নারী শ্রমিক রয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সকালে সাভার পৌর এলাকার মজিদপুরসহ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিয়াম প্রমাণিক (৩৩), আলাল শেখ (৩৬), আব্দুল মমিন (৩৪), মো. ইমন (৩০), বিন্দু সরকার (২৭), ময়না আক্তার (৩১), জুলহাস (৩২), সুমন (২৩), আশিক মিয়া (২৮), আব্দুর রহিম মিয়া (৩২), সোহরাব মিয়া (৪৭), সবুজ মিয়া (২৯), সালামুল (২৯), লাবনী (৩৮), সাবিনা (৪৪), রেশমা (৩৩), রবিউল ইসলাম (২৯), মৌসুমি খাতুন (৩০), সোরাওয়ার (৫১), সুজন মিয়া (৩৫), তাজ নাহার আক্তার (৩২), মানিক (৩৩), স্মৃতি বেগম (৩৮)।

পুলিশ জানায়, শনিবার (২৪ জানুয়ারি) সকালে সাভারের বিরুলিয়া রোড় এলাকার দিলখুশাবাগে সাভার গ্লোবাল ফ্যাশান গার্মেন্টস লিমিটেড ও গ্লোবাল আউটওয়্যার লিমিটেড গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে। এসময় শ্রমিকরা কারখানায় ভাঙচুর ও লুটপাট চালায়। পরে মালিকপক্ষ শ্রমিকদের আসামি করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করে

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, কারখানা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মালিক পক্ষ মামলা দায়ের করে। সেই মামলায় সকালে ৭ নারীসহ ২৩ জন পোশাক শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। পরে দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button