অপরাধ ও দুর্নীতি

সাভারে ছেলের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগ

ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে

তাজা খবর: ঢাকা জেলার সাভারে মোবাইলের চার্জার না পাওয়াকে কেন্দ্র করে বাবা-ছেলের মধ্যে হাতাহাতির ঘটনায় বাবা মহিন মিয়াকে (৩৮) হত্যার অভিযোগ উঠেছে ছেলে জিসানের (১৫) বিরুদ্ধে। এ ঘটনায় তাকে ইতিমধ্যে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।

সোমবার (২৭ জুলাই) সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রামচন্দ্রপুর ছাগিপাড়া মহল্লায় এঘটনা ঘটে। নিহত সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের রামচন্দ্রপুর ছাগিপাড়া এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। তিনি পেশায় দুধ ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।

থানা পুলিশ জানায়, সোমবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ছাগিপাড়া এলাকায় দুধ ব্যবসায়ী মহিন তার ছেলের কক্ষে প্রবেশ করে মোবাইলের চার্জার খুঁজছিল।

এসময় ছেলে জিসান তার কক্ষে মোবাইলের চার্জার নেই বলে জানালে মোবাইলের চার্জার না পেয়ে মহিন তার স্ত্রী ও ছেলেকে বকা দেন। জবাবে ছেলে জিসান উত্তেজিত হয়ে কথা বললে মহিন তাকে মারধরের জন্য হাতে টেস্টার নেন। পরে তাদের হাতাহাতির এক পর্যায়ে হঠাৎ জিসান তার বাবা মহিনের অণ্ডকোষে চেপে ধরলে তিনি অচেতন হয়ে পড়েন। এসময় প্রতিবেশীরা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মহিনকে মৃত ঘোষণা করে।

সাভার মডেল থানার এসআই মো. ফাইজুর খান জানান, খবর পেয়ে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের ছেলে অণ্ডকোষ চেপে ধরে হত্যা করেছে জানার পর ঘাতক ছেলেকে আটক করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button