তাজা খবর: ঢাকার সাভারে জুতার দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সোমবার (১১ মে) রাত ১১টা ৫ মিনিটের দিকে উপজেলার সাভার বাজার এলাকায় সাজ্জাদ পাদুকা নামে একটি দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস জানায়, রাত ১১টা ৫ মিনিটের দিকে সাভার বাজার এলাকায় সাজ্জাদ পাদুকা নামে একটি দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাভার ও জিরানির পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। এতে অন্তত সাতটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। তবে পাশের অন্ধ মার্কেটসহ কোনও দোকানের ক্ষয়ক্ষতি হয়নি।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন, রাত ১১টা ৫ মিনিটের দিকে আগুনের খবর পাই। ঘটনাস্থলে এসে প্রচুর ধোঁয়া দেখতে পাই। প্রায় ৩০ মিনিট চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয়। এখানে পাঁচটা ইউনিট কাজ করে। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি জানা যায়নি। ঈদের আগে প্রচুর জুতা আনা হয়েছিল। সেগুলো পুড়ে যায়। এখানে সাতটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।



