অপরাধ ও দুর্নীতি

সাভারে দুই ভাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দুই ভাইকে গুরুতর জখম করে

তাজা খবর: ঢাকা জেলার সাভার পৌর এলাকার রাজাশন ডাইলমোড় এলাকায় দুই ভাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার (১৯ জুলাই) রাত প্রায় ৯টারদিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন সবুজ বাদশা (২৫) ও সজিব বাদশা (২৫)। তারা শহিদুল ইসলাম মাইজভান্ডারীর ছেলে।

আহতদের পরিবারের অভিযোগ, শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত শামীমের সহযোগী হাসানের নেতৃত্বে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দুই ভাইকে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পরিবারের দাবি, সম্প্রতি শামীম বাহিনীর কয়েকজন সদস্য এলাকায় ফিরে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড ও তাণ্ডব শুরু করেছে। এরই ধারাবাহিকতায় পূর্বশত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটানো হয়েছে বলে তাদের অভিযোগ

এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, শামীমের আস্তানায় সাংবাদিক হত্যাচেষ্টার মামলায় অভিযুক্তদের মধ্যে হাসান ও হোসাইন দুই ভাইয়ের নাম রয়েছে। তবে ওই মামলার প্রধান আসামি শামীম বর্তমানে কারাগারে রয়েছেন।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button