অপরাধ ও দুর্নীতি

সাভারে পুলিশ কর্মকর্তা পরিচয় প্রতারণা, ভুয়া পুলিশ ফয়সাল গ্রেপ্তার

দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে আসছিলেন

তাজা খবর: ঢাকা জেলার সাভারে পুলিশ পরিচয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণার অভিযোগে মো.ফয়সাল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে উপজেলার সদর ইউনিয়নের চাপাইন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ফয়সাল নিজেকে পুলিশের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে রাতে সাভার ইউনিয়নের চাপাইন এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় ভুয়া পুলিশ পরিচয় প্রদানকালে তাকে হাতেনাতে আটক করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ফয়সালের বিরুদ্ধে প্রতারণা ও পুলিশ পরিচয়ে ভয়ভীতি দেখানোর অপরাধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের হয়েছে। এই চক্রের সাথে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অপরাধী বা প্রতারক চক্রের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। কেউ যেন আইনশৃঙ্খলার নামে প্রতারণার শিকার না হন, সে বিষয়ে সাভারবাসীকে সচেতন থাকার এবং সন্দেহভাজন কাউকে দেখলে তাৎক্ষণিক থানায় জানানোর আহ্বান জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button