সাভারে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সাভারের প্রতিটি সড়কের উন্নয়ন ও সম্প্রসারণ নিশ্চিত করা হবে
তাজা খবর: ঢাকা জেলার সাভারে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাভার পৌরসভার ১নং ও ৩নং ওয়ার্ডের শীতার্ত গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সাভার পৌরসভার ৩নং ওয়ার্ডের ছায়াবীথি এলাকায় শহীদ মজনু একাডেমি স্কুল মাঠ প্রাঙ্গনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী মো. খোরশেদ আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈনউদ্দিন বিপ্লব।প্রধান অতিথির বক্তব্যে দেওয়ান মঈনউদ্দিন বিপ্লব বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে মো. খোরশেদ আলম বলেন, সঠিক নেতৃত্ব ও জনগণের সক্রিয় অংশগ্রহণ থাকলে সাভার পৌরসভাকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরীতে রূপ দেওয়া সম্ভব। তিনি বলেন, মেয়র নির্বাচিত হলে সাভারের প্রতিটি সড়কের উন্নয়ন ও সম্প্রসারণ নিশ্চিত করা হবে। পাশাপাশি তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এ সময় তিনি ৫ই আগস্ট ২০২৪ পরের কথা বলতে গিয়ে বলেন, ৫ই আগস্টের পর এই সাভার পৌরসভার মানুষের পাশে কেউ সাহস নিয়ে দাঁড়ায় নাই তখন আমি শান্তির বাণী নিয়ে একাই মানুষের পাশে দাঁড়িয়ে ছিলাম। একজন কাউন্সিলর হিসেবে যখন বিএনপির পক্ষ থেকে হাজার হাজার কর্মী নিয়ে কেন্দ্রীয় প্রোগ্রামে যাই তখন থেকে আমাকে নিয়ে অনেকেই হিংসা করে আসছে। ফ্যাসিস্ট সরকারের আমল থেকে অনেকবার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে এমনকি মেরে ফেলার চেষ্টা হয়েছে । তবুও মাথানতো করিনি। একমাত্র আমি ৫ই আগস্টের পরে সাভারের বিভিন্ন মহলের মানুষের জীবন নিয়ে যখন ষড়যন্ত্র চলছিল, ঠিক তখনই একাই শান্তির জন্য সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আমাকে ডেকে বা আমার কাছে এসে এই পর্যন্ত কেউ সহযোগিতা পায়নাই কেউ বলতে পারবেনা। আগামীতে পৌরবাসীর পাশে থেকে সকলের সেবা করতে চাই এটাই লক্ষ্য। এ সময় তিনি আগামী ত্রয়োদশ নির্বাচনে ১২ ফেব্রুয়ারি ঢাকা-১৯ থেকে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। তিনি আরও বলেন, এবারের নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। ঢাকা-১৯ আসন (সাভার-আশুলিয়া) থেকে ধানের শীষ প্রতীকে ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর কোনো বিকল্প নেই। তাই আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুকে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান মাসুম, সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার মাদবর, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপি নেতা খান মজলিশ বাবু, পৌর ২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু এবং সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কল্লোল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈম।



