গোলাম আজম জাতির শ্রেষ্ঠ সন্তান হয় তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায়: মির্জা আব্বাস
তারা দেশের স্বাধীনতা চায় নাই, এখনো তারা দেশের স্বাধীনতা চায় না

তাজা খবর: গোলাম আজমসহ ওর সাঙ্গপাঙ্গরা যদি জাতির শ্রেষ্ঠ সন্তান হয়, তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অপমানিত করা হচ্ছে, তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায়?
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
গোলাম আজমসহ ওর সাঙ্গপাঙ্গরা যদি জাতির শ্রেষ্ঠ সন্তান হয়, তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থান টা কোথায়। এই দলটি ১৯৪৭ সাল থেকে অদ্যাবধি, ১৯৪৭ সাল ১৯৭১ সাল এখন পর্যন্ত দেশের শান্তি কখনো কামনা করে নাই, তারা দেশের স্বাধীনতা চায় নাই, এখনো তারা দেশের স্বাধীনতা চায় না।
তারা চায়, দেশটা একটা বিপাকে পড়ুক, একটা খারাপ অবস্থায় চলে যাক অশান্তির বাংলাদেশ থাকুক।
২৪ এবং ৭১ কে মুখোমুখি করা হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ৭১ এবং ২৪ যার যার অবস্থানে স্বমহিমায় তারা বিরাজিত। একাত্তরের সাথে ২৪ এর কোন তুলনা, এবং হওয়ার কোন সম্ভাবনাও নাই।
গণমানুষের চিন্তা ভাবনা আকাঙ্খা সব বিষয়কে মাথায় নিয়ে আজকে এই বিজয় দিবস এবং সামনে নির্বাচন। নির্বাচনের প্রাক্কালে এই ধরনের বিজয় কখনো আগে পাইনি। তাই আজকের এই বিজয় দিবসে বাংলাদেশের সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি দলের পক্ষ থেকে, আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে। আমরা আশা করেছিলাম স্বাধীনতার পর যেই আশা আকাঙ্খা উদ্দিপনা নিয়ে দেশ গড়ার, আওয়ামী লীগ এসে আমাদের সেসমস্ত আশা সকল চূর্ন বিচুর্ন করে দিয়েছে।



