আন্তর্জাতিক

হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, ঢাকাকে জানাল নয়াদিল্লি: আনন্দবাজারের প্রতিবেদন

শেখ হাসিনার সঙ্গে কোনো ধরনের ‘অসম্মানজনক আচরণ’ করা উচিত নয়

তাজা খবর: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেফতার হলে তার নিরাপত্তা ও চিকিৎসা নিশ্চিত করার জন্য বাংলাদেশকে অনুরোধ করেছে নয়াদিল্লি।

সোমবার (৭ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এ তথ্য জানিয়েছে।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, প্রায় এক মাস আগে একটি উচ্চপর্যায়ের ভারতীয় গোয়েন্দা প্রতিনিধিদল ঢাকা সফর করে বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। ওই বৈঠকে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরা হয়।

প্রতিনিধিদলটি বাংলাদেশের কর্মকর্তাদের জানায়, শেখ হাসিনার সঙ্গে কোনো ধরনের ‘অসম্মানজনক আচরণ’ করা উচিত নয়। তিনি বাংলাদেশে ফিরে গ্রেফতার হলে তার নিরাপত্তা এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, ভারতীয় গোয়েন্দা প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশাসনকে স্পষ্টভাবে জানিয়েছে, নয়াদিল্লি কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করবে না।

আনন্দবাজারের দাবি, শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে আগ্রহী। তিনি ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ইচ্ছার কথা একাধিকবার জানিয়েছেন। তবে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, শেখ হাসিনা কীভাবে দেশে ফিরবেন, সে বিষয়ে আওয়ামী লীগ এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।

এদিকে বাংলাদেশে লস্কর-ই-তৈয়বার প্রায় ছয়জন সন্দেহভাজন সদস্যের উপস্থিতি নিয়েও ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো উদ্বিগ্ন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে চারজন আগে কাশ্মীরে সক্রিয় ছিলেন বলে অভিযোগ রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button