শিক্ষা ও সংস্কৃতি

জাবিতে যানবাহন চলাচলে ৪ শর্ত, অমান্য করলে আইনি ব্যবস্থা

শর্ত অমান্য করে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটালে চালক ও মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা

তাজা খবর: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে সব ধরনের যানবাহন চলাচলের ক্ষেত্রে চারটি সুনির্দিষ্ট শর্ত মেনে চলার নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শর্ত অমান্য করে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটালে চালক ও মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়ক ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের ভেতরে চলাচলকারী সব ধরনের যানবাহনের ক্ষেত্রে এসব শর্ত বাধ্যতামূলকভাবে প্রযোজ্য হবে। যানবাহনের গতিসীমা অবশ্যই সহনীয় পর্যায়ে রাখতে হবে। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে কোনো দুর্ঘটনা ঘটলে এর পূর্ণ দায়ভার চালক বা মালিককে বহন করতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎এ ছাড়া ক্যাম্পাসে চলাচলকারী প্রতিটি যানবাহনের সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষের দেওয়া বৈধ নিবন্ধন সনদ থাকতে হবে। একই সঙ্গে যানবাহন চালানোর জন্য চালকের হালনাগাদ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

‎বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও পরিবেশ রক্ষা নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে এসব নির্দেশনা মেনে চলতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button