আন্তর্জাতিক

টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত

তারেক রহমান পূর্বনির্ধারিত ভারত সফর স্থগিত করলেও দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত

তাজা খবর: শেখ হাসিনার অবস্থান নিয়ে মতপার্থক্য এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর স্থগিত হওয়াসহ নানা জটিলতা থাকলেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে আগ্রহী ভারত। রাজনৈতিক মতপার্থক্যের বাইরে দুই দেশের মানুষের মধ্যে বিদ্যমান সম্পর্ক ও যোগাযোগ ধরে রাখাকে গুরুত্ব দিচ্ছে নয়াদিল্লি।

তারেক রহমান পূর্বনির্ধারিত ভারত সফর স্থগিত করলেও দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে দ্বিপক্ষীয় সফরের পাশাপাশি ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে পরে সেই সফর স্থগিত করা হয়।

ঢাকায় ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, রাজনীতি তার নিজস্ব গতিতে চললেও দুই দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সম্প্রতি তিনি ঢাকায় উপদেষ্টা জাহেদ উর রহমান ও পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সঙ্গে বৈঠক করেছেন।

বাংলাদেশের বর্তমান প্রশাসনও ব্যবসা-বাণিজ্য ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে।

তবে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অভিন্ন নদীর পানি বণ্টন এখনো গুরুত্বপূর্ণ ইস্যু। আগামী ডিসেম্বরেই ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। বাংলাদেশ ইতোমধ্যে স্পষ্ট করেছে, চুক্তিটি নবায়ন করা দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button