সারা বাংলা

দুর্গাপূজা ঘিরে সর্বোচ্চ সতর্ক ঢাকা জেলা পুলিশ

পূজা উদযাপন কমিটির নেতাদের কাছ থেকেও বিভিন্ন এলাকার পরিস্থিতি ও নিরাপত্তা সংক্রান্ত প্রস্তাব

তাজা খবর: আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে পুলিশকে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার শামীমা পারভীন।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে এক সভায় তিনি এ নির্দেশ দেন।

সভায় জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট এলাকার পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

সভায় জেলার বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজামণ্ডপ ও আশপাশের এলাকার নিরাপত্তা এবং যেকোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। পূজা উদযাপন কমিটির নেতাদের কাছ থেকেও বিভিন্ন এলাকার পরিস্থিতি ও নিরাপত্তা সংক্রান্ত প্রস্তাব নেওয়া হয়।

পুলিশ সুপার শামীমা পারভীন পূজা উদযাপন কমিটির নেতাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় জনগণের সমন্বিত সহযোগিতায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা সম্ভব।

সভায় পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা তাদের এলাকার পরিস্থিতি তুলে ধরে বিভিন্ন সুপারিশ দেন। পুলিশ সুপার এসব সুপারিশ গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও সভায় জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button