সারা বাংলা
সশস্ত্র বাহিনীর দেশ ও জাতির সেবায় সবসময় নিয়োজিত: বিমান বাহিনী প্রধান
দেশের ক্লান্তি লগ্নে ও বিমান বাহিনী কাজ করে যাচ্ছে
তাজা খবর: বাংলাদেশ সশস্ত্র বাহিনী দেশ ও জাতির সেবায় সব সময় নিয়োজিত বলে মন্তব্য করেছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
আজ রবিবার দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি অধিদপ্তরের বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিংয়ের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, বাংলাদেশ বিমান বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দেশের মানুষের সেবায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দেশের ক্লান্তি লগ্নে ও বিমান বাহিনী কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এসময় সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



