অপরাধ ও দুর্নীতি

সাভারে মাদক সিন্ডিকেটের হামলায় ২ সংবাদকর্মী রক্তাক্ত, আটক ৪

তাইফুর রহমান তুহিন দেশ টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার ও সাদ্দাম হোসেন এসএ টেলিভিশনের সাভার প্রতিনিধি

তাজা খবর: ঢাকা জেলার সাভারে মাদক সিন্ডিকেটের হামলায় তাইফুর রহমান তুহিন ও সাদ্দাম হোসেন নামে দুই সাংবাদিক রক্তাক্ত হয়েছেন। এসময় দেশ টিভির একটি গাড়ি ভাঙচুর করে সন্ত্রাসীরা।

শুক্রবার (২২ মে) বেলা সাড়ে ৩টার দিকে সাভার পৌর এলাকার রাজাশন মহল্লায় এ হামলার ঘটনা ঘটে।

আহত তাইফুর রহমান তুহিন দেশ টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার ও সাদ্দাম হোসেন এসএ টেলিভিশনের সাভার প্রতিনিধি।

আহত সাংবাদিক তাইফুর রহমান তুহিন বলেন, শুক্রবার সকালে অফিসের অ্যাসাইনমেন্টে সাভারের রাজাশন এলাকায় মাদক নিয়ে সংবাদ সংগ্রহে আসি। এসময় এসএ টিভির সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেন আমাকে সহায়তা জন্য আসে। পরে সাভারের রাজাশন এলাকায় মাদকের সকল তথ্য সংগ্রহ করি। এরপরে মাদক কারবারিদের সড়কে লাগানো সিসি ক্যামেরা ভিডিও করে গাড়িতে যাওয়ার পথে সন্ত্রাসীরা অর্তকিত হালমা চালায়।

এসময় মাদক কারবারিরা আমাদের মারধর করতে করতে তাদের মাদকের আস্তানা রিকশার গ্যারেজে নিয়ে যায়। পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি মারধর করে। এছাড়া এসএ টেলিভিশনের সাংবাদিক সাদ্দামকে চোখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত করেছে। পরে সাভার মডেল থানা পুলিশ খবর পেয়ে আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।

তিনি আরও বলেন, মাদক কারবারিরা দেশ টিভির গাড়ি ভাঙচুর করে। আমাদের কাছে থাকা মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নিয়ে গেছে।

সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা বলেন, সাংবাদিকদের জিম্মি করে মারধরের খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ নিয়ে যাই। পরে তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসি।

এ ঘটনায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার জনকে আটক করা হয়েছে। এছাড়া অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button