অপরাধ ও দুর্নীতি

সাভারে সেনা অভিযানে পিস্তল-গোলাবারুদসহ তিনজন গ্রেপ্তার

আজ দুপুরে মোহাম্মদপুরের বসিলা সেনা ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়

তাজা খবর: ঢাকা জেলার সাভারের চাপাইন রোড তালতলা এলাকায় আজ সোমবার ভোরে অভিযান চালিয়ে ৩টি বিদেশি পিস্তল, ১৩টি দেশি অস্ত্র, বিভিন্ন ধরনের গোলাবারুদসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গালিব ইমতিয়াজ ওরফে নাহিদ (৪২) ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গ্রেপ্তার অন্য ব্যক্তিরা হলেন গালিব ইমতিয়াজের সহযোগী রবিউল ইসলাম ওরফে বাবু ওরফে মেশিন বাবু (৩১) ও মাসুদ রানা আলভী ওরফে ‘শুটার’ মাসুদ।

আজ দুপুরে মোহাম্মদপুরের বসিলা সেনা ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে সেনাবাহিনীর ২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ বলেন, গত ১৫ দিনে বসিলা সেনা ক্যাম্প মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা থেকে চারটি এবং পোস্তগোলার জুরাইন কবরস্থান এলাকা থেকে একটিসহ মোট পাঁচটি পিস্তল উদ্ধার করে। এ ছাড়া পৃথক দুটি অভিযানে চালিয়ে ২২ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। ওই সব অভিযানে গ্রেপ্তার আসামিদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে গালিব ইমতিয়াজ ও তাঁর সহযোগীদের সাভারের তালতলা এলাকার অস্ত্র রাখার আস্তানা শনাক্ত করা হয়। আজ ভোরে সেখানে অভিযান চালিয়ে গালিব ইমতিয়াজ ও তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনটি পিস্তল, চারটি ম্যাগাজিন, ২০টি পিস্তলের গুলি, ছয়টি শটগানের গুলি, আটটি রামদা ও পাঁচটি সামুরাই উদ্ধার করা হয়। এই আস্তানা থেকে গালিব ইমতিয়াজের অস্ত্র বিক্রি করার কথা ছিল।

লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ বলেন, আসন্ন নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সকল প্রকার সন্ত্রাস ও অস্ত্রধারীর বিরুদ্ধে সর্বদা কঠোর অবস্থান বজায় রাখা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button